May 15, 2026, 1:34 am

রাজধানীর সায়েন্স ল্যাবে শিক্ষার্থীদের বিশাল গণমিছিল

Reporter Name
  • আপডেট Friday, August 2, 2024
  • 87 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাবে বিক্ষোভ মিছিল করছেন আন্দোলনকারীরা। আজ শুক্রবার (২ জুলাই) জুমার নামাজের পর বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। মিছিলটি নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ দিকে যাচ্ছে। এর আগেই বলা হয়েছিল ‘প্রার্থনা ও ছাত্র-জনতার গণমিছিল’ নামে নতুন কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জুমার নামাজ শেষে তারা গণমিছিল করেন। বৃহস্পতিবার (১ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের প্রেরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর