May 15, 2026, 4:24 am

বিশ্বকাপ জিতলে হজে সৌদির রাজকীয় অতিথি হবে পাকিস্তান

Reporter Name
  • আপডেট Monday, June 3, 2024
  • 78 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা ডেস্ক :: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলে আগামী বছর পাকিস্তান ক্রিকেট দলের সদস্যদের হজে রাজকীয় অতিথি করবে সৌদি আরব। পাকিস্তান ক্রিকেট দলের উদ্দেশে দেওয়া এক ভিডিও শুভেচ্ছা বার্তায় এমন ঘোষণা দিয়েছেন দেশটিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাঈদ আহমেদ আল মালিকি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিশিয়াল ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রচার করা হয়। সৌদি রাষ্ট্রদূত এতে বলেন, ‘পাকিস্তান ক্রিকেট দলের ভাইদের জন্য আমার বার্তা হচ্ছে, ইনশা আল্লাহ তোমরা টুর্নামেন্ট জিতবে। এবং পাকিস্তানের জনগণ ২০২৪ বিশ্বকাপে দলের সাফল্য উদযাপন করবে।’
বিশ্বকাপে শুভকামনা জানিয়ে হজের নিমন্ত্রণকারী দেশ সৌদির রাষ্ট্রদূত বলেন, ‘আমি পাকিস্তানের উন্নতি ও সমৃদ্ধি কামনা করি। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর আগামী বছর পাকিস্তান দল হজে রাজকীয় অতিথি হবে।’ এবারের বিশ্বকাপে পাকিস্তান আছে ‘এ’ গ্রুপে। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী ভারত, স্বাগতিক যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড ও কানাডা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর