May 25, 2026, 12:16 pm

বাজুসের প্রতিষ্ঠাবার্ষিকীতে কালীগঞ্জে র‌্যালী

Reporter Name
  • আপডেট Tuesday, July 18, 2023
  • 113 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: ‘সোনায় বিনিয়োগ, ভবিষ্যতের সঞ্চয়’ শ্লোগানে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ৫৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাজুস কালীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সংগঠনটির সকল নেতৃবৃন্দের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালী স্থানীয় কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।

পরে কালীগঞ্জ বাজারস্থ রায় প্লাজায় বাজুস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সন্তোস রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিতাই চৌধুরীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি হারাধন রায়, সহ সাধারণ সম্পাদক নারায়ণ ভৌমিকসহ অনেকে। এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সবার উপস্থিতিতে ৫৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি কেক কাটা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর