August 16, 2026, 11:09 am

পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ পুলিশ সদস্য নিহত 

Reporter Name
  • আপডেট Sunday, August 27, 2023
  • 138 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ রবিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সেলিমপুর-ফকিরহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- সীতাকুণ্ড থানার কনস্টেবল হোসাইন, মিজান ও ইস্কান্দার। এছাড়া আহত দুইজন হলেন- এএসআই সুজন শর্মা এবং আরেক কনস্টেবল (চালক)।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ ফৌজদারহাট ফাঁড়ির এসআই ফারুক বলেন, পুলিশ সদস্যদের বহনকারী ভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। এছাড়া কয়েকজন আহত হয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় চমেক হাসপাতালে তিনজনকে নিয়ে আসা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর