August 23, 2026, 8:20 pm

আমি রাজনীতি করি তবে ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: ইসরাফিল খসরু

Reporter Name
  • আপডেট Sunday, August 23, 2026
  • 1 জন দেখেছে

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইসরাফিল খসরু চৌধুরী বলেছেন, ‘আমি রাজনীতি করি। তবুও একটি কথা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত রাখতে হবে। রাজনীতি রাজনীতির জায়গায়, স্পোর্টস স্পোর্টসের জায়গায় থাকবে। আমি এখানে এসেছি একজন স্পোর্টসম্যান হিসেবে, চট্টগ্রামের সন্তান হিসেবে, রাজনৈতিক ব্যক্তি হিসেবে নয়।’ শনিবার রাতে চট্টগ্রামের ঐতিহ্যবাহী ফ্রেন্ডস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইসরাফিল খসরু বলেন, ‘আমি চট্টগ্রামের সব ক্লাব নিয়ে কাজ করতে চাই। আমার কাছে আসবেন, আমার ওপেন ডোর পলিসি, আমি সহযোগিতা করার চেষ্টা করব। অনেক ক্ষেত্রে পারব, হয়ত অনেক ক্ষেত্রে পারব না। স্পোর্টসকে সামনে এগিয়ে নিতে চাইলে তিনটি মূল্যবোধ খুবই গুরুত্বপূর্ণ। সুবিচার, সহনশীলতা ও জবাবদিহিতা। এই তিনটা বিষয় ক্রীড়া সংগঠকদের মধ্যে থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘দুই বছর চট্টগ্রামে আমাদের লিগগুলো হচ্ছে না। খেলা যদি মাঠে না গড়ায় তাহলে খেলোয়াড় সৃষ্টি হবে না। খেলোয়াড়েরা মূল চালিকাশক্তি। আর একটা বিষয়, আমরা বাংলাদেশে খেলোয়াড়দের যথাযথ সম্মানটা দেই না। আপনি যদি খেলোয়াড়দের সম্মান না দিতে না পারেন, তাহলে খেলাধুলা আগাবে না। এটা ক্রীড়া সংগঠকদের মাথায় রাখতে হবে।’
ক্লাব ফুটবল, ক্রিকেট, হকিসহ সবগুলো ইভেন্টের লিগগুলো চালু করার বিষয়ে ইসরাফিল খসরু বলেন, ‘বাংলাদেশে খেলাধুলাকে বাঁচিয়ে রাখার মূল জায়গা হলো ক্লাব। লিগ না হলেও প্রত্যেকটা ক্লাব নিজের জায়গা থেকে খেলাধুলাকে বাঁচিয়ে রেখেছে। খেলাধুলা হচ্ছে, তবে আমাদের পরিকল্পিত খেলাধুলার দিকে আবার ফিরে যেতে হবে, লিগগুলো চালু করতে হবে।’
ফ্রেন্ডস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রথম পর্বের আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর প্রতীক ও অন্তবর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ফারুক ই আজম, সিজেকেএস ক্লাব সমিতির উপদেষ্টা হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, বীর মুক্তিযোদ্ধা ও মহানগর ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাবুদ্দিন, কোতোয়ালী থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর, ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আবুল বশর, সাবেক কর্মকর্তা একরামুল করিম, সাবেক সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ চৌধুরী।
উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর আমিনুল ইসলাম, ফরিদ আহমেদ, শাহাবুদ্দিন মো, জাহাঙ্গীর, আ ন ম ওয়াহিদ দুলাল, আলী আহসান রাজু, মো. সরওয়ার আলম মনি, এনামুল হক, সোহেল আহমেদ, হারুনুর রশীদ, সজিব বিকাশ বড়ুয়া টুটুল, সাবেক খেলোয়াড় ও কোচ নাজিম উদ্দীন নাজু, মনোয়ার হোসেন মুন্না। সভায় ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী ফ্রেন্ডস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি ইসরাফিল খসরু, সাধারণ সম্পাদক মান্না মজুমদার ও কার্যকরী সাধারণ সম্পাদক ফজলে রাব্বি খানকে পরিচয় করিয়ে দেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর