May 25, 2026, 4:56 pm

পলাতক মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি মোরশেদ গ্রেফতার

Reporter Name
  • আপডেট Sunday, July 23, 2023
  • 102 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: পলাতক যুদ্ধাপরাধী মোরশেদ মোশারফ হোসেন মিয়াকে (৬৫) রাজধানীর শ্যামপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেফতার মোরশেদ মোশারফ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মৃত আব্দুল হান্নান মিয়ার ছেলে। 
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ১০- এর একটি আভিযানিক দল শ্যামপুর থানার ফরিদাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত গ্রেফতারি পরোয়ানাভুক্ত দীর্ঘদিন ধরে পলাতক আসামি মোরশেদ মোশারফ হোসেন মিয়াকে গ্রেফতার করা হয়।  
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোরশেদ মোশারফ দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছেন। পরে তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর