September 22, 2026, 3:48 pm

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ২দিন পর লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট Saturday, September 2, 2023
  • 163 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর টঙ্গীর তুরাগ নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া শিশুর লাশ উদ্ধার করেছে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তুরাগ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। শিশুটির নাম বায়েজিদ (১০)। সে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার বামনজল গ্রামের আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় একটি মাদ্রাসায় লেখাপড়া করত এবং টঙ্গী বাকরাল এলাকায় পরিবারের সঙ্গে বাস করত বায়েজিদ।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বায়েজিদ গোসল করতে তুরাগ নদীতে যায়। এ সময় বাকরাল সেতু থেকে নদীতে ঝাঁপ দেয় সে। গোসল করার একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও বায়েজিদকে পায়নি। শনিবার দুপুরে ফের ডুবুরি দল খোঁজাখুঁজির করে বায়েজিদের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল শিশুটির লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরে বায়েজিদের পরিবারের সদস্যরা লিখিত আবেদন করলে ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর