May 25, 2026, 2:09 pm

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না জামায়াত

Reporter Name
  • আপডেট Saturday, July 15, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচন কোনো দলীয় সরকারের অধীনে করতে দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া জামায়াত নির্বাচনে অংশ নেবে না। সরকার নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে জনগণকে নিয়ে আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে। শুক্রবার রংপুর মহানগরের কর্মী সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান এসব কথা বলেন বলে জামায়াত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। রংপুর মহানগর জামায়াতের আমির আজম খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলটির সহাকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। তিনি বলেন, যারা এক সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতার হরতাল দিয়ে দেশকে অচল করে দিয়েছিল, তারাই এখন তত্ত্বাবধায়ক সরকার না মেনে জনগণের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর