June 15, 2026, 5:54 pm

টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ এর ১৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান

Reporter Name
  • আপডেট Monday, December 11, 2023
  • 136 জন দেখেছে
স্টাফ রিপোর্টার, টঙ্গী :: টঙ্গীতে চেরাগ আলী মার্কেট শুচি পাঠচক্র ও পাঠাগারে নাটকের সংলাপ, আবৃত্তি, গান ও আলোচনায় টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ এর ১৪তম বর্ষে পদার্পণ অনুষ্ঠান হয়েছে ৷ সংগঠন সভাপতি শাহজাহান শোভনের সভাপতিত্বে আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সভাপতি এড. শওকত আলী, সাবেক সভাপতি নিজাম উদ্দিন, মোস্তফা কামাল বাদল, টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য শ্রমিক নেতা, শিক্ষক আসম জাকারিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ টিপু, সাধারণ সম্পাদক উজ্জল লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রাজিব, গণ সংযোগ সম্পাদক অমল কৃষ্ণ রায় প্রমুখ ৷ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সঙ্গীত শিল্পী আতিক মুসাফির, আবৃত্তি শিল্পী সিফাত বন্যা, টুটুল বাঙালি, এস এ জাকির ৷ নাদিম মোড়ল রচিত ও নির্দেশিত ভিক্ষুক সমাচার নাটক চন্দ্র বিন্দু থিয়েটার প্রদর্শনী করেন ৷

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর