May 17, 2026, 9:00 am

টঙ্গীতে ৬ ছিনতাইকারী জনতার হাতে আটক

Reporter Name
  • আপডেট Sunday, July 13, 2025
  • 59 জন দেখেছে

মো: জাফর আলী:: গাজীপুর মহানগরীর টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকা থেকে ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বনমালা হাজী মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে- এরশাদনগর ৪ নম্বর ব্লকের জাকির হোসেনের ছেলে সাধীন (১৮), পুবাইলের হায়দারাবাদ গ্রামের আলী হোসেনের ছেলে মুন্না (১৮), মো: রিফাত (১৮), জাহিদ হাসান (১৯), আদনান (২০) ও নাইমুল ইসলাম (১৮)।
পুলিশ জানায়, ছিনতাইকারী চক্রটি টঙ্গীর দত্তপাড়া, বনমালা, আউচ পাড়া এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রতিনিয়ত পথচারী, অটো রিক্সা থামিয়ে ও দোকানপাটে ছিনতাই করে আসছিল। গত বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে শফিউদ্দিন মার্কেটের পূর্ব পাশে দত্তপাড়া এলাকায় একটি অটো রিকশা থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীর কাছ থেকে নগদ টাকা, মোবাইল ছিনিয়ে নিয়ে যায়। গতকাল শনিবার ভোরে বনমলা হাজী মার্কেট এলাকায় ছিনতাই করার সময় স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেও উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ ফরিদ আহমেদ বলেন, বেশ কিছুদিন যাবত টঙ্গীর বিভিন্ন এলাকায় ছিনতাইকারীদের উৎপাত বেড়ে গেছে। বিশেষ করে বিআরটির প্রকল্পের ফ্লাইওভারের উপরে এবং সিঁড়িগুলোতে অন্ধকার থাকায় প্রতিনিয়ত ছিনতাইয়ের ঘটনা ঘটছে। বিআরটির প্রকল্পের ফ্লাইওভারগুলো ছিনতাইকারীদের অভয়ারণ্য ও সাধারণ মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে। ছিনতাইকারীদের দৌরাত্ম বন্ধ করতে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। টঙ্গী ছাড়াও ঢাকার খিলক্ষেত, পুবাইল ও গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে ছিনতাইকারীরা এসে ছিনতাই করে পুলিশের চোখ ফাকি দিয়ে চলে যায়। এ কারণে তাদেরকে গ্রেফতার করতে পুলিশের একটু সময় লাগে। অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর