May 25, 2026, 6:17 pm

টঙ্গীতে ২৭ কেজি গাঁজাসহ এক নারী গ্রেফতার

শামীমা খানম ::
  • আপডেট Tuesday, May 16, 2023
  • 269 জন দেখেছে

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে টঙ্গী পূর্ব থানার একটি টিম অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানাধীন আমতলী হিমারদীঘি সাকিনস্থ জনৈক সাঈদ মিয়া (সাঈদ টাওয়ার) এর ৬ষ্ট তলা বিল্ডিংএর ২য় তলার উত্তর পাশের ফ্লাটের পশ্চিম পাশের কক্ষে অভিযান চালিয়ে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোসাঃ মনি নাছরিন (৪৩)। সে হিমারদীঘি আমতলী এলাকার জনৈক সাঈদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতা-মৃত আয়াত আলী, স্বামী-মোঃ শাহজালাল।

প্রাথমিক তদন্তে জানা যায়, আসামী মোসাঃ মনি নাছরিন (৪৩) এবং তার স্বামী শাহজালাল (৪৮) এর সহায়তায় দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানা এলাকা হতে পাইকারী মূল্যে অবৈধদ্রব্য গাঁজা ক্রয় করিয়া আনিয়া টঙ্গী সহ আশপাশ এলাকার বিভিন্ন জায়গায় ক্রয়-বিক্রয় করে আসছে । পলাতক আসামী শাহজালাল (৪৮) এর বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা নম্বর ৫৪(০৪)২১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

উক্ত ঘটনায় টঙ্গী পূর্ব থানার মামলা নং-২৪, তারিখ- ১৬/০৫/২০২৩ খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ)/৪১ রুজু করা হয়। টঙ্গী পূর্ব থানা এলাকার সন্ত্রসাী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, চোর ও চোরাই মালামাল ক্রয়-বিক্রয়কারী, কিশোর গ্যাং এবং যে কোন দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানা পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর