May 18, 2026, 4:15 pm

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের

Reporter Name
  • আপডেট Thursday, April 9, 2026
  • 43 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী ::  টঙ্গীর বউ বাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৬ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে পুলিশ সকাল ১০ টার দিকে মরদেহটি উদ্ধার করে।
জানা যায়,  আজ বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন ৪৫ নম্বর ওয়ার্ডের পূর্ব আরিচপুরস্থ বউবাজার এলাকায় রেললাইনের ওপর এক অজ্ঞাতনামা ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মৃত্যুবরণ করেছেন।
এই সংবাদ পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, ঢাকা অভিমুখী একটি ট্রেন উক্ত এলাকা অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা খাতুন বলেন, ‘লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর