May 26, 2026, 4:59 am

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে গাড়ীচালকের মৃত্যু

Reporter Name
  • আপডেট Monday, July 17, 2023
  • 142 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে লিটন মিয়া (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার রাত ১০টার দিকে টঙ্গীর বনমালা রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। লিটন মিয়া (৪৩) রাজধানীর কাফরুল থানার ইব্রাহিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন গাড়িচালক ছিলেন।
জানা যায়, গত রবিবার রাত ১০টার দিকে গাড়ি চালিয়ে টঙ্গীর বনমালা এলাকায় পৌঁছান লিটন। এ সময় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ওই স্থান অতিক্রম করার একটু আগে রেলক্রসিং এর কাছে নিজের গাড়ি থেকে নেমে রেললাইনে হাঁটতে থাকেন লিটন। এ সময় পেছন থেকে আসা ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে তাঁরা এসে লাশ উদ্ধার করে।টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ছোটন শর্মা বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর