স্টাফ রিপোর্টার :: গাজীপুর মহানগরীর টঙ্গীর পূর্ব থানাধীন আরিচপুর এলাকায় এক নারী সাংবাদিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় মামলা হলেও আসামীদের গ্রেফতার না করায় ভুক্তভোগী পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছেন।
গত ২২ মার্চ ২০২৫ইং তারিখে এই হামলার ঘটনা ঘটে। ওই হামলায় সাংবাদিক শামীমা খানমের ডান চোখ মারাত্মক আঘাত করে অন্ধ করে দেয়। এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে গত ১০ এপ্রিল ২০২৫ইং তারিখে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হচ্ছেন-১। সায়েদ আলী (ওরফে কসাই সায়েদ আলী) ২। নুরে আলম ৩। আকাশ ৪। নুরুজ্জামান ৫। দিপু ৬। শাহীন ৭। রহিমা ৮। নাছিমা ৯। শান্তা ও ১০। তাসলিমা সর্বসাং-আরিচপুর।
ভুক্তভোগীর পরিবার অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় মামলা দায়ের করা হলেও স্থানীয় পুলিশ প্রশাসন উক্ত আসামীদের মধ্যে একজন ছাড়া কাউকে এখনও গ্রেফতার করতে পারেনি। হামলাকারীরা আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের মামলা তুলে নেয়ার জন্য প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি-ধমকি দিচ্ছেন। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে মামলা তুলে নেয়ার জন্য আমাদেরকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন করছেন। এমনকি ওই এলাকা থেকে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার হুমকি দিচ্ছে। আমরা এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছি। আমরা স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে জীবন রক্ষার্থে সহযোগিতা কামনা করছি। অতি দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।