May 8, 2026, 12:37 am

চিত্রনায়ক ও বীর মুক্তি যোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে তারকাদের শোক

বিনোদন ডেস্ক ::
  • আপডেট Monday, May 15, 2023
  • 290 জন দেখেছে

ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও বীর মুক্তি যোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দেশের সিনেমাপ্রেমীদের পাশাপাশি শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। আজ সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

প্রিয় সহকর্মীর মৃত্যুতে নায়ক অমিত হাসান লিখেছেন, না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা। ঢাকা ১৭ আসনের মাননীয় সংসদ সদস্য। আমাদের মিয়াভাই (আকবর হোসেন পাঠান ফারুক) (ইন্না-লিল্লাহে….রাজেউন) দীর্ঘদিন তিনি সিংগাপুরে চিকিৎসাধীন ছিলেন। আল্লাহ মিয়া ভাইকে বেহেশত নসিব করুক।

মিশা সাওদাগর লিখেছেন, বিদায় ‘মিয়াভাই’ আজ সকাল ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান-বনানী) আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

অভিনেতা চঞ্চল চৌধুরী শোক জানিয়ে লেখেন, বিদায় নায়ক ফারুক, বিনম্র শ্রদ্ধা, আপনার আত্মার শান্তি হোক। অভিনেত্রী তারিন জাহান গভীর শোক প্রকাশ করে লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ঘণ্টা দুয়েক আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভাই।

চিত্রনায়ক অনন্ত জলিল শোক জানিয়ে লেখেন, প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রাখা ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (আমাদের ফারুক ভাই)। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

চিত্রনায়ক ওমর সানি প্রিয় নায়ককে হারিয়ে লেখেন, আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন। নতুন প্রজন্মের নায়ক বাপ্পী চৌধুরী লিখেছেন, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক)। প্রায় পাঁচ দশক ধরে রূপালি পর্দা মাতিয়েছেন ফারুক ভাই। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। আজ সেই উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেছে অনেক দূরে। তবে কথায় আছে কীর্তিমানের মৃত্যু নেই। আপনিও আজীবন বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ের পাতায়।

মডেল ও অভিনেতা নিরব লিখেছেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অভিনেত্রী শাহনূর লিখেছেন, বাংলা চলচ্চিত্রের আমাদের প্রিয় মিয়া ভাই নায়ক, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক (এম.পি) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ, মিয়া ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমীন।

অভিনেত্রী রিয়ানা পারভিন পলি লিখেছেন, দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা ১৭ আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।

সংগীতশিল্পী মমতাজ বেগম লিখেছেন, জাতির অন্যতম শ্রেষ্ঠ এ বীর সন্তানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর