August 24, 2026, 7:43 am

গাজীপুর জেলা প্রশাসন চত্বরে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • আপডেট Saturday, August 5, 2023
  • 152 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিক উপলক্ষে গাজীপুর জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর জেলা ইউনিট কমান্ড, গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর-এর সহযোগিতায় বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়াবিদদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
এছাড়া গাজীপুর জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে ভাওয়াল সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান এবং স্বেচ্ছাসেবী যুব সংগঠনগুলোর মাঝে চেক বিতরণ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর