May 15, 2026, 4:16 am

গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Sunday, April 26, 2026
  • 47 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে| আজ রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়|
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গাজীপুর প্রেসক্লাবের সিনিয়র সদস্য এম এ ফিরোজ, প্রেসক্লাব সদস্য আবিদ হোসেন বুলবুল, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. কলিমুল্লাহ ইকবাল, ˆদনিক কণ্ঠবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক জানে এ আলম, সাপ্তাহিক পিলসুজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আবু হানিফা, বাংলাদেশ মহিলা প্রেসক্লাবের সভাপতি নাসিমা আক্তার রেনু, সাংবাদিক মনির হোসেন সরকারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ|
এ সময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও আইনজীবীর সনদ বাতিল এবং আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান|
উল্লেখ্য, গাজীপুর বারের আইনজীবী রুহুল আমিন ও তার সহযোগীরা আনন্দ টেলিভিশন ও ˆদনিক জনতা পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. জসিম উদ্দিনকে একটি হোটেল থেকে তুলে নিয়ে মারধর ও ক্যামেরা ভাঙচুর করে| এ খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে গেলে সেখানেও সংবাদকর্মীদের উপর হামলার চেষ্টা করা হয়| এ ঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ দেখা দেয়| আনন্দ টিভির সাংবাদিক জসিম উদ্দিন আইনজীবী রুহুল আমিনের শ^শুর বাড়িতে একটি জমি ক্রয় করেন| জমির কাগজপত্র নিয়ে উভয়ের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়| এ নিয়ে বেশকিছুদিন যাবত তাদের মধ্যে বিরোধ চলছিল| এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর