May 15, 2026, 8:29 pm

গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুসহ নিহত ৩

Reporter Name
  • আপডেট Monday, July 10, 2023
  • 117 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধুসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছেন। রোববার বিকালে এসব দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রোববার বিকালে গাজীপুর মহানগরীর হাতিয়াব এলাকায় তিন বন্ধু একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুই বন্ধু নিহত হন। অন্যজন আহত হন।

নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার বরমি সিটপড়া গ্রামের মো. সামাদের ছেলে জাহিদ হাসান (২২)ও তার বন্ধু মো. আকাশ (২০)।

নিহতদের স্বজন ও থানা পুলিশ জানায়, বিকাল ৩টার দিকে তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে হাতিয়াব এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় মোটরসাইকেলসহ তিন বন্ধু পড়ে গেলে ঘটনাস্থলেই জাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আকাশের মৃত্যু হয়। গাজীপুর সদর থানার এসআই শহিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় দুজনের মৃত্যু এবং অন্য একজন আহত হয়েছেন।

একই দিন বিকাল ৫টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন মো. জাহিদ হোসেন (২৩) নামের এক যুবক।তিনি জয়দেবপুর আসার পথে গাজীপুর মহানগর সদর থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের ছোট দেওড়া কাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে সদর থানা পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর