May 15, 2026, 7:42 pm

ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

Reporter Name
  • আপডেট Wednesday, July 26, 2023
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম টিপুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, রফিকুল ইসলাম টিপু ছিলেন একজন সফল ক্রীড়া সংগঠক। ক্রীড়াঙ্গনের জন্য নিবেদিত প্রাণ এক মহান ব্যক্তিত্ব ছিলেন। তিনি দেশের টেবিল টেনিস ও আর্চারীসহ অন্যান্য খেলার উন্নয়নে বিশেষ অবদান রেখেছেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার কর্মের মধ্যে দিয়েই ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে থাকবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর