August 16, 2026, 10:30 am

কালীগঞ্জে বিনামূল্যে ২৪শ প্রান্তিক কৃষক পেলো প্রণোদনা

Reporter Name
  • আপডেট Thursday, November 16, 2023
  • 152 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ২হাজার ৪শ ক্ষুদ্র-প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের হাইব্রিড বীজ বিতরণ করা হয়েছে। ২০২০-২০২৪ অর্থ বছরে রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় আজ বৃহস্পতিবার দুপুরে বিনামূল্যে বোরো হাইব্রিড ধানের বীজ কৃষি প্রণোদনা হিসেবে দেওয়া হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্ত কর্তৃক পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ফারজানা তাসলিমের পরিচালনায় এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. হাছান আলী, মো. জাহাঙ্গীর আলম প্রমুখ। ক্ষুদ্র-প্রান্তিক প্রতিজন কৃষককে মধ্যে ২ কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর