May 13, 2026, 10:58 am

উন্নয়নের ধারা অব্যাহত রাখতেশেখ হাসিনার বিকল্প নেই : আমিনুল ইসলাম আমিন

Reporter Name
  • আপডেট Thursday, May 18, 2023
  • 116 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরবাসীর উন্নয়নের স্বার্থে আগামী ২৫ মে গাজীপুর সিটি নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেছেন, ‘আজমত উল্লা খানকে নির্বাচিত করার মাধ্যমে গাজীপুরবাসী প্রমাণ করবে তারা উন্নয়ন অগ্রযাত্রায় বিশ্বাসী। আর এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার বিকল্প নেই।’ আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খানের সমর্থনে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
আমিনুল ইসলাম আমিন বলেন, ‘আজমত উল্লা খান এর আগে দীর্ঘদিন টঙ্গীর পৌরসভার মেয়র ছিলেন কিন্তু কোনো দুর্নীতি তাকে স্পর্শ করতে পারেনি। তার মতো একজন সৎ ও যোগ্য ব্যক্তিকে ভোট দিলে গাজীপুরবাসীর উন্নতি হবে। জনগণের অর্থের অপব্যবহার হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আজমত উল্লাহ খানের মতো মেধাবী, সৎ, সুশিক্ষিত আধুনিক নেতা দরকার।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজ শুধু বাংলাদেশের নয় বিশ্বনেতাদেরও অনুপ্রেরণা। বিশ্বব্যাংক, আইএমএফ আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ। আর সেই শেখ হাসিনার প্রার্থী আজমত উল্লা খান। আগামী ২৫ তারিখ নৌকার প্রার্থী আজমত উল্লাকে বিজয়ী করার মাধ্যমে দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের ধারা সূচিত হবে।’
বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই উন্নয়ন অগ্রযাত্রা বিএনপির পছন্দ হচ্ছে না। তারা পেছন থেকে সরকারকে টেনে ধরতে চায়। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল পাঁচ বছরে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আর শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ বিশ্বব্যাংক, আইএমএফসহ বিশ্ব নেতৃবৃন্দ। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও শেখ হাসিনার বিকল্প নেই।’
পথসভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শহীদুল্লাহ্, গাছা থানা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মহিউদ্দিন মহি, সাধারণ সম্পাদক হাজী আদম আলী, লিটন মোল্লা, ইত্তেখাইরুল আলম, মো. আলী, সালাহউদ্দিন মোল্লা, মশিউর রহমান, হাজী বোরহান, হাজী আখতার আলী, ইসমাইল হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর