May 15, 2026, 8:39 pm

ঈশ্বরগঞ্জে সাবেক এমপি আবদুছ ছাত্তারের গণসংযোগ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ::
  • আপডেট Saturday, May 27, 2023
  • 238 জন দেখেছে

বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব মোঃ আবদুছ ছাত্তার সাবেক এমপি ঢাকা থেকে এলাকায় এসেই জনগণের খোজ খবর নেয় এবং দলীয় নেতা কর্মিদের সাথে নিয়ে গণসংযোগ করেন।জানাযায় গতকাল  উপজেলা কৃষকলীগের সাবেক সম্মানিত সদস্য, জাটিয়া ইউনিয়ের মোঃ আবদুর রাজ্জাক এর কবর জিয়ারত করে পরিবারের লোকদের সাথে সাক্ষাৎ করে শান্তনা দেন। শেষে জাটিয়া বাজারে ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ গণসংযোগ করে বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম উপস্থিত মানুষের মাঝে তা তুলে ধরেন।

এছাড়াও জননেতা আবদুছ ছাত্তার তিনি মগটুলা ইউনিয়ন পরিষদের সদস্য বৈরাটী গ্রামের মোঃ আবদুল মান্নান শারীরিক অসুস্থ হওয়ায় তাকে বাড়ীতে দেখতে যান।পরে মাইজবাগ বাজারে দলীয় লোকদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন। এসময় দলীয় লোকজন পাশে ছিলেন।জননেতা আবদুছ ছাত্তার সেসময়ে এমপি থাকাকালীন সময়ে ঈশ্বরগঞ্জ উপজেলায় রাস্তা-ঘাট,ব্রীজ-কালব্রাট,স্কুল কলেজ, মক্তব-মাদরাসা, খানকা শরীফ,ধর্মীয় প্রতিষ্টান,ছাড়াও ব্যাপক উন্নয়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।ঈশ্বরগঞ্জের উন্নয়নের রুপকার হিসেবে আবদুছ ছাত্তার পরিচিতি লাভ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর