মেহেদী হাসান ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটির বিরুদ্ধে সম্প্রতি দলীয় সৃঙ্খলা ভঙ্গের প্রতিবাদে(ময়মনসিংহ-কিশোরগঞ্জ) মহাসড়কের মাইজবাগ বাজারে মিছিল অনুষ্টিত হয়।৫-জুলাই বিকালে মগটুলা ও মাইজবাগ ইউনিয়ন বিএনপির লোকজন বিক্ষোভ মিছিল আয়োজন করেন।খবর নিয়ে জানা যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ কারীদের প্রতিরোধ করা হবে।উপজেলা বিএনপির আহবায়ক লুৎফুল্লাহেল মাজেদ বাবু’র নেতৃত্বে আমরা দলীয় লোকজন কাজ করছি।যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পারি।মিছিলে ইউনিয়নের নেতৃবৃন্দ অপপ্রচার কারীদের বিরুদ্ধে স্লোগান দেয়। প্রধান অতিথি হিসেবে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামাল হোসেন।এসময় মাইজবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহজাহান সাজু,সাধারণ সম্পাদক মোঃ হাসমত উল্লাহ,মাইজবাগ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আবদুল হান্নান,মিটুন,কামাল ছিলেন।অপরদিকে মগটুলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আবুল কালাম,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামছুল হুদা দুলাল,নয়ন,শামীম,মুহব্বত উল্লাহ,অলি আহমেদ,আহাদ মিয়া,বাবুল,গালাহারের মতি সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেয়।