স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাপাসিয়া সদর ইউনিয়নের খোদাদিয়া উত্তর-পশ্চিম পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে দোয়া প্রার্থনা করেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ। দোয়া অনুষ্ঠানে বেগম খালেদার রোগমুক্তি ও প্রয়াত নেতা ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ্ সহ প্রয়াত সকল নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসেন।
মিলাদ পরবর্তী কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপি ও যুবদলের পরিচিতি সভায় উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, সাধারণ সম্পাদক আজগর হোসেন খান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসাইন, এফ এম কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, কাপাসিয়া উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল আলম ভুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, কাপাসিয়া সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক মহিবুর রহমান, সদস্য সচিব আশরাফুল ইসলাম সোহেলসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, সেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।