July 9, 2026, 4:13 am

আগামী জাতীয় নির্বাচন সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট Friday, September 22, 2023
  • 162 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশি পর্যবেক্ষক কে আসলো আর কে গেলো, সেটি দেখার বিষয় নয়। দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়ার কাজ চলছে, সেটি করছে ইলেকশন কমিশন। তিনি শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়ায় প্রিমিয়াম ওয়াটার পার্ক ‘মানা বে’ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীতে পরিবর্তন একটি চলমান প্রক্রিয়া। তাই নির্বাচনকালে প্রয়োজন হলে আইন-শৃঙ্খলা বাহিনীতে পরিবর্তন হবে। সরকার বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পেরেছে, এটি সরকারের একটি বড় সাফল্য। অনুষ্ঠানে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মৃণাল কান্তি দাস, জেলা প্রশাসক আবু জাফর রিপন ও পুলিশ সুপার আসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর