July 9, 2026, 4:14 am

আওয়ামী লীগকেই নির্বাচনে জয়যুক্ত করতে হবে : শাজাহান খান

Reporter Name
  • আপডেট Friday, September 22, 2023
  • 250 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর :: বিএনপি আগামী নির্বাচনকে সামনে রেখে ধ্বংসাত্মক রাজনীতি শুরু করেছে। বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় জ¦ালাও, পোড়াও রাজনীতি করেছে, বিরোধী দলে থাকা অবস্থায়ও ধ্বংসাত্মক রাজনীতি করেছে, এখনও করছে। বিএনপি’র এই ধ্বংসাত্মক রাজনীতি এ দেশে মানুষ পছন্দ করে না। এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। এ জন্যই দেশের মানুষ জাতীয় নির্বাচনে আওয়ামীলীগকে ভোট দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছে।

শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই দেশের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। দেশের উন্নয়নের ধারা অব্যহত রাখতে হলে আওয়ামীলীগকেই নির্বাচনে জয়যুক্ত করতে হবে। আমি আশাকরি আগামী জাতীয় সংসদ নির্বাচনে এদেশের মানুষ পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগকে জয়ী করে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে। বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২০২৩ এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক নৌমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি এ কথা বলেন।

শাজাহান খান আরো বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় আনসার সদস্যরা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে। দেশ স্বাধীন হওয়ার পিছনে আনসার সদস্যদের অনেক অবদান রয়েছে। আপনারা দেশের জন্য বিভিন্ন সময় গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করে থাকেন। আগামী সংসদ নির্বাচনেও আপনারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে জেলা সরকারি সমন্বিত অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট ( চলতি দায়িত্ব ) মুহাম্মদ মিজানুর রহমান, মাদারীপুর আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. আইয়ুব আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির। সমাবেশে জেলার দক্ষ আনসার সদস্যদের মধ্যে শেলাই মেশিন, বাই সাইকেল, ছাতা বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর