July 6, 2026, 10:58 pm

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেল ১৫ জনের

Reporter Name
  • আপডেট Wednesday, September 13, 2023
  • 117 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দেশে কোনভাবেই কমছে ডেঙ্গুর সংক্রমণের হার। একইসঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আজ বুধবার মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৫ জন মারা গেছেন। এনিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৬৭ জনে। এর মধ্যে ঢাকা সিটিতে মৃত্যু হয়েছে ৫৩৭ জনের এবং ঢাকার বাহিরে মৃত্যু হয়েছে ২৩০ জনের। 

আর গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৪৪ জন। এই নিয়ে টানা চারদিন ধরে দুই হাজার ৯’শর বেশি আক্রান্ত হলো। এর আগে দিন মঙ্গলবার ২ হাজার ৯৫৬ জন, সোমবার ২ হাজার ৯৪৪ জন এবং রোববার আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৯৯৩। এই নিয়ে চলতি বছরে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১৭২ জনে দাঁড়ালো।

আর চলতি মাসের ১৩ দিনে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৭৪ জনের, যা মৃত্যুতে দৈনিক গড় সংখ্যা ১৩ দশমিক ৩৮ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ হাজার ৩৬৪ জন, যা গড়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছেন ২ হাজার ৫৬৬ জন। গত মাসে (আগস্টে) মৃত্যু হয়েছিল ৩৪২ জনের এবং আক্রান্ত হয়েছিলেন ৭১ হাজার ৯৭৬ জনের। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ৬১ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং নারী হচ্ছেন ৩৮ দশমিক ৩ শতাংশ।  

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৯৮৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ১৩৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৮৫১ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

অধিদফতরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল  চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ১৭২ রোগী। এর মধ্যে ঢাকা সিটিতে  ৬৯ হাজার ৭৬০ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৮৭ হাজার ৪১২ জন। আর হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন এক লাখ ৪৬ হাজার ৪১৭ জন। এছাড়া  চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জানুয়ারি মাসে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুনে ৩৪ জনের মৃত্যু হয়েছে। আর জানুয়ারি মাসে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১ হাজার ৩৬ জন এবং জুনে ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর