July 6, 2026, 10:52 pm

শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে: ডা. মোস্তফা জালাল

Reporter Name
  • আপডেট Monday, September 11, 2023
  • 90 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশের উন্নয়নে ও ডাক্তারদের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। আজ সোমবার পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল শাখা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মোস্তফা জালাল বলেন, শেখ হাসিনার সময়ে স্বাস্থ্যসেবা খাত অনেক বেশি সমৃদ্ধশালী হয়েছে। তাঁর জন্য ডাক্তারদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিএনপি জনগণের চোখে ধুলা দিতে নানা চেষ্টা চালাচ্ছে। কিন্তু তা লণ্ডভণ্ড হয়ে গেছে। বাইরের দেশের সঙ্গে শেখ হাসিনার সম্পর্ক ও সৌহার্দ্য দেখে অনেকেরই সহ্য হচ্ছে না। 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের আহ্বায়ক ও অধ্যাপক ডা. নুরুল হুদা লেনিনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ডা. প্রহল্লাদ পাল। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সময়ে স্বাধীনতার পক্ষের ডাক্তাররা পালিয়ে বেড়িয়েছে। নানাভাবে তাদের কোণঠাসা করে রাখা হয়েছিল। ডাক্তারদের অধিকার নিশ্চিত করেছেন শেখ হাসিনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন, সাংগঠনিক সম্পাদক, ডা. মো. জাবেদ প্রমুখ। 

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর