August 26, 2026, 3:57 pm

ঢাকায় আসছেন যুক্তরাজ্যের এফসিডিও আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন

Reporter Name
  • আপডেট Sunday, September 10, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ এবং ডেভেলপমেন্ট (এফসিডিও) অফিসের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন। সোমবার (১১ সেপ্টেম্বর) ঢাকায় পৌঁছাবেন তিনি। আজ রোববার (১০ সেপ্টেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, এই সফরে স্যার ফিলিপের প্রধান লক্ষ্য হবে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ, যাতে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সভাপতিত্ব করবেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ওপর ভিত্তি করে দুই দেশের মধ্যে একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারত্ব গড়ে তোলার যে অঙ্গীকার, এই কৌশলগত সংলাপ তাই প্রতিফলিত করে। সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক; অর্থনৈতিক, বাণিজ্যিক ও উন্নয়নমূলক অংশীদারত্ব এবং রোহিঙ্গা সংকটসহ অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।

সেই সঙ্গে এই সংলাপ দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধি এবং কপ ২৮ (COP28) ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করবে এবং যুক্তরাজ্যের শক্তিশালী অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব তুলে ধরবে। ঢাকায় সফরকালে ফিলিপ বার্টন রাজনীতিবিদ, সুশীল সমাজ, ব্যবসায়ী ও তরুণ নেতৃত্বের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

স্যার ফিলিপ রর্বাট বার্টন কেসিএমজি, ওবিই যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) পারমানেন্ট আন্ডার সেক্রেটারি। পারমানেন্ট আন্ডার সেক্রেটারি এফসিডিও’র সবচেয়ে সিনিয়র সরকারি কর্মকর্তা ও কূটনীতিকের পদ। পারমানেন্ট আন্ডার সেক্রেটারি হিসেবে স্যার ফিলিপের এটিই প্রথম বাংলাদেশ সফর। তিনি ২০০৮ সালে এফসিও’র সাউথ এশিয়া বিষয়ক ডিরেক্টর পদে থাকাকালীন বাংলাদেশ সফর করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর