July 6, 2026, 10:04 pm

জাতিসংঘের সহকারী মহাসচিব চার দিনের সফরে ঢাকায় এসেছেন

Reporter Name
  • আপডেট Saturday, September 9, 2023
  • 106 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক কান্নি উইগনারাজা চার দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ শ‌নিবার (৯ সেপ্টেম্বর) তার ঢাকায় আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) বাংলাদেশ অফিস। ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই সফরে তিনি ভাসানচর এবং কক্সবাজারে যাবেন। সেখানে রোহিঙ্গাদের সঙ্গে দেখা করবেন এবং জাতিসংঘ-সমর্থিত হস্তক্ষেপের প্রভাব নিজে পর্যবেক্ষণ করবেন।

কান্নি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকগুলো ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি এই অঞ্চলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য গুরুত্বপূর্ণ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর