July 8, 2026, 11:28 pm

শেখ হাসিনা আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে এবং হবেই : শাজাহান খান

Reporter Name
  • আপডেট Saturday, September 9, 2023
  • 95 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর :: আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, ‘এই সরকারের শাসনামলে দেশের সব ক্ষেত্রেই উন্নয়নের কাজ চলমান রয়েছে। বড় বড় প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে এবং হবেই।’ আজ শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে অগ্রধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামারে উন্নয়ন প্রকল্প, মাদারীপুর সদর উপজেলাধীন বি কে সেন সড়ক কুনিয়া দক্ষিণপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা সড়কের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান, উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন, কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হাসান কবিরসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর