July 8, 2026, 9:05 pm

প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • আপডেট Thursday, September 7, 2023
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, নরায়ণগঞ্জ :: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিএনপি জামায়াত তো আজকে নতুন না, ২০১৩-১৪ সালে আপনারা দেখেছেন ওরা বাস পুড়িয়েছে, মানুষ পুড়িয়েছে। জীব জন্তুও তারা বাদ দেয়নি। এটিই বিএনপি-জামায়াতের বৈশিষ্ট্য।’  

‘বিএনপি-জামায়াত আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার্ন হাসপাতালে তাদের সেবা-শুশ্রুষা করেছেন। এটাই আমাদের বৈশিষ্ট্য।’ আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘মাদক এমন একটি জিনিস, এটা আমাদের দেশে তৈরি হয় না। এটা পার্শ্ববর্তী দেশ থেকে আসে। মিয়ানমার থেকে ইয়াবা আসে। আমরা ভারতের সাথে কথা বলেছি। মিয়ানমারের সাথে কথা বলে তো লাভ হচ্ছে না। তবে আমরা আমাদের কোস্টগার্ড আমাদের বিজিবিকে আরও শক্তিশালী করছি।’

তিনি বলেন, ‘আমরা মনে করি, তরুণ প্রজন্মকে যদি মাদকমুক্ত না রাখতে পারি তাহলে স্মার্ট বাংলাদেশের যে লক্ষ্য তা পূরণ হবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আপনারা যদি মাদকের কুফল সম্পর্কে সকলকে না জানান তাহলে আমরা এটা থেকে মুক্ত হবো কী করে। এজন্য সকলকে একসাথে কাজ করতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্রমন্ত্রী গাজী গোলাম দস্তগীর, ঢাকা রেঞ্জ ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, সংসদ সদস্য একেএম শামীম ওসমান, লিয়াকত হোসেন খোকা, নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভি, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর