July 6, 2026, 8:42 pm

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন

Reporter Name
  • আপডেট Wednesday, September 6, 2023
  • 188 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: সিঙ্গাপুরে টানা দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। খন্দকার মোশাররফের সঙ্গে তার স্ত্রী বিলকিস আখতার ও দুই ছেলে খন্দকার মাহবুবু হোসেন ও খন্দকার মারুফ হোসেনও ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন। এসময় বিমানবন্দরে খন্দকার মোশাররফকে পরিবারের সদস্য ছাড়াও কুমিল্লা উত্তর, দাউদকান্দি, তিতাস, হোমনা, মেঘনা উপজেলার নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।

নেতাকর্মীদের উদ্দেশে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমার সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দোয়া করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়ে দেশে আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমার জন্য সবাই দোয়া করবেন।

এর আগে ১৭ জুন দলীয় পদযাত্রায় অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন সাবেক স্বাস্থ্যমন্ত্রী খন্দকার মোশাররফ। সেখানে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর যান তিনি। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিও থেরাপি নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর