July 6, 2026, 8:02 pm

সরকারের কাছে গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয়: ফখরুল

Reporter Name
  • আপডেট Tuesday, September 5, 2023
  • 102 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বর্তমান ফ্যাসিস্ট সরকারের কাছে দেশের গণতন্ত্র ও জনগণ কিছুই নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সরকার সারাদেশে সন্ত্রাস করে, জনগণের ওপর অত্যাচার করে পুনরায় ক্ষমতায় আসতে চায়, কিন্তু জনগণ এবার তা রুখে দাঁড়াবে। আজ মঙ্গলবার রাজধানীর শমরিতা হাসপাতালে লালমাই বিএনপির আহত নেতাকর্মীদের দেখতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, কুমিল্লার লালমাই থানার একটি বাসায় সাংগঠনিক সভা চলাকালে স্থানীয় মন্ত্রী-এমপির ভাইয়ের নেতৃত্বে হামলা চালানো হয়। এমনভাবে হামলা চালানো হয়েছে আহতরা বাঁচতে নাও পারতো। এমনকি গুলিও চালানো হয়েছে। এখানে কয়েকজন গুলিবিদ্ধ কর্মী চিকিৎসাধীন আছেন।
তিনি বলেন, পরিস্থিতি সরকার এমন একটি পর্যায়ে নিয়ে গেছে যে, মফস্বলে বাসায় বসে সভা করলেও বাসায়ও অস্ত্র নিয়ে আক্রমণ চালানো হচ্ছে। এগুলো করে তারা দেশকে সন্ত্রাসের রাজত্বে পরিণত করেছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, ড্যাবের নেতা ডা. সিরাজুল ইসলাম, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর