July 8, 2026, 9:08 pm

টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫দিনব্যাপী জোড় ইজতেমা আগামী ১৩ অক্টোবর শুরু

Reporter Name
  • আপডেট Monday, September 4, 2023
  • 101 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামী ১৩ অক্টোবর পাঁচদিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হবে। এতে অংশ নিবেন তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারী মুসল্লীরা। পাঁচদিনব্যাপী এই জোড় ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রোববার গাজীপুর মহানগর পুলিশ প্রশাসন অনুমতি প্রদান করেছেন। রোববার রাতে বিশ্ব ইজতেমা ও তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারীর মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম স্বাক্ষরিত এক পত্রে আগামী ১৩ অক্টোবর থেকে ১৭ অক্টোবর মোট ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হয়েছে বলে জানান।
অনুমতি পত্রে বলা হয়েছে, নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগের মূলধারার আহলে শুরার পক্ষে কাকরাইল মসজিদ, ঢাকার আবেদনের প্রেক্ষিতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে আগামী ১৩-১৭ অক্টোবর ৫ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠানের অনুমতি প্রদান করা হলো। অনুমতির অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র সচিবসহ বিভিন্ন সরকারী দপ্তর ও গোয়েন্দা সংস্থাকে দেয়া হয়েছে।
তাবলীগ জামাতের মাওলানা সাদ অনুসারী মাওলানা মোহাম্মদ হোসেন জানান, প্রতি বছর বিশ্ব ইজতেমার আয়োজনের প্রস্ততির জন্য ইজতেমার নির্ধারিত সময়ের আগে দাওয়াত ও তাবলীগের মেহনত সুষ্ঠুভাবে পরিচালনা এবং টঙ্গী বিশ্ব ইজতেমার সফলতার জন্য তাবলীগ সাথীদের অংশ গ্রহণে পাঁচ দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়ে থাকে। এই জোড় ইজতেমা মুলত সারাদেশের মুরুব্বী ও পুরানা সাথীরা অংশ গ্রহণ করেন।
তিনি আরো জানান, জোড় আয়োজনের জন্য বিশ্ব তাবলীগের নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের (মাওলানা সাদ) অনুসারী অংশের আহলে শুরা সদস্য সৈয়দ ওয়াসিফ ইসলাম গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের নিকট আবেদন করেছিলেন। রোববার আমরা অনুমতি পেয়েছি। গত কয়েক বছর ধরে এ জোড় ইজতেমা ময়দানের বাইরে আয়োজন করা হত। এবার ময়দানে আয়োজনের অনুমতি দেয়ায় তিনি সরকারের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন, এবারের জোড় ইজতেমায় প্রায় লক্ষাধিক তাবলীগের সাথী ভাইয়েরা অংশ নিবেন।
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, প্রতি বছরই জোড় ইজতেমার আয়োজন করা হেয়ে থাকে। ৫দিনব্যাপী জোড় ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছেন। আমরা সবদিক বিবেচনায় নিয়ে অনুমতি দিয়েছি। সামনে জাতীয় নির্বাচন এজন্য আমরাও চাই এধরণের বড় জমায়েত আগেই শেষ হয়ে যাক। আমরা তাদের সার্বিক সহযোগিতা করবো। আশা করি শান্তিপূর্ণভাবে জোড় ইজতেমা সম্পন্ন হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর