July 6, 2026, 7:32 pm

ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন আইজিপি

Reporter Name
  • আপডেট Sunday, September 3, 2023
  • 108 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হয়েছে। এ বিষয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত জানুয়ারিতে সরকার আইজিপি পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেড় বছরের জন্য চুক্তিতে নিয়োগ দিয়েছিল। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, গত ৯ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনটি সংশোধন করে গত ১২ জানুয়ারি থেকে আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত দেড় বছর মেয়াদে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ভূতাপেক্ষভাবে সিনিয়র সচিবের পদমর্যাদা দেওয়া হলো। তবে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। চাকরির স্বাভাবিক মেয়াদ অনুযায়ী, গত ১১ জানুয়ারি থেকে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের অবসরে যাওয়ার কথা ছিল। কিন্তু সরকার তাঁকে চুক্তি ভিত্তিতে একই পদে রেখে দেয়। আগামী বছরের ১১ জুলাই পর্যন্ত তিনি পুলিশপ্রধানের পদে থাকবেন। আইজিপির পদটি সিনিয়র সচিবের পদমর্যাদার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর