নিজস্ব প্রতিবেদক :: প্রতি বছরের ন্যায় এবারও বঙ্গবন্ধুসহ তার পরিবারের নিহত সকল সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় আগস্ট মাসে রোজা পালন করেছেন। তিনি হচ্ছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আবদুল আলীম মোল্লা। রোজা পালন শেষে গত বৃহস্পতিবার ধানমন্ডির ৩২নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর আলহাজ্ব জাহাঙ্গীর আলম, আওয়ামীলীগ নেতা রাজীব হায়দার সাদিম, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, ৫২নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য সচিব হাজী মোঃ ইয়াছিন, আওয়ামী লীগ নেতা আবু শাহীন মিয়া, টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের সভাপতি হাজী মোসলেম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মাতব্বর, টঙ্গী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান কানন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগ নেতা সজিব হাসান জয় ও মনির হোসেন মোল্লা প্রমুখ।
উল্লেখ্য, ১৫আগস্টে ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদদের শ্রদ্ধা ও তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রতি বছর ১৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত বিজোড় তারিখ গুলোতে গত ৪৮ বছর ধরে রোজা পালন করে আসছেন মো. আবদুল আলীম মোল্লা। বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ১৯৭৬ সালের ১৫ আগস্ট থেকে তিনি এইভাবে রোজা রাখছেন। প্রতিবছর ৩১ আগস্ট এলাকার দলীয় এবং বঙ্গবন্ধুপ্রেমী নেতাকর্মীদের নিয়ে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও ইফতারির মাধ্যমে কর্মসূচি সম্পন্ন করেন। তিনি বর্তমানে গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়রের দায়িত্ব পালন করছেন।
এছাড়াও বঙ্গবন্ধুর পাশাপাশি জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩ নভেম্বর, শহীদ আহসান উল্লাহ মাস্টারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ মে, শহীদ ময়েজউদ্দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৭ সেপ্টেম্বর ও শহীদ বুদ্ধিজীবীদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের এই দিনগুলোতেও রোজা রাখেন আবদুল আলীম মোল্লা।