August 24, 2026, 10:03 am

টঙ্গীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা

Reporter Name
  • আপডেট Friday, September 1, 2023
  • 160 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ মাগরিব বনমালা জহির মার্কেট এলাকায় টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন গাজীপুর মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী। টঙ্গী পূর্ব থানা তাঁতীদলের আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে ও নিজাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মহানগর তাঁতীদলের যুগ্ম-আহ্বায়ক আতিকউল্লাহ মিন্টু, হাজী মোহাম্মদ স্বপন, হাজী শরীফ। এতে আরও উপস্থিত ছিলেন আবু হানিফ, নুরুল ইসলাম নুরু, ডাঃ আবুল হোসেন, মো. শাহিন, আঁখি আক্তার, শাহানাজ পারভীন প্রমুখ। পরে টঙ্গী ৪৮নং ওয়ার্ড তাঁতীদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর