July 8, 2026, 7:45 pm

দেবিদ্বারে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল 

Reporter Name
  • আপডেট Friday, September 1, 2023
  • 139 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবাষিকী উদযাপন উপলক্ষে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে আজ শুক্রবার বিকেলে উপজেলার ভিরাল্লা উদয়ন বিদ্যাপীঠ মাঠে প্রতিষ্ঠা বাষিকী’র আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

দেবিদ্বার উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব কাজী মাসুদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য মোঃ তাজুল ইসলাম পাঠান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সদস্য মনিরুজ্জামান ফরাজী, এডভোকেট আবু মুছা ভূইয়া, দেবিদ্বার পৌর বিএনপি’র আহবায়ক মহিউদ্দিন আহমেদ ( ভিপি মাহফুজ), দেবিদ্বার উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মঞ্জুরুল হক সরকার, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ আলীম পাঠান, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আবুল কালাম চৌধুরী, মোহনপুর ইউপি বিএনপি’র আহবায়ক মোঃ রমিজ উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদল সদস্য সচিব মোঃ তামিমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে শহীদ রাষ্ট্র প্রতি জিয়াউর রহমানের উদ্দেশ্য এবং দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থা ও তারেক রহমানকে জন্য দোয়া ও মোনাজাত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর