October 12, 2026, 10:17 am

জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুর মহানগর যুবলীগের সমাবেশ

Reporter Name
  • আপডেট Friday, September 1, 2023
  • 193 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে চান্দনা-চেীরাস্তা এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণ শীর্ষক এ সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল।

এতে গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ শান্ত বাবু, এসএম আলমগীর, খোরশেদ আলম সরকার, আহবায়ক সদস্য কাইয়ুম সরকার, মো. দেলোয়ার হোসেন দেলু, আতিকুর রহমান খান রাহাতসহ মহানগর যুবলীগের অন্যান্য নেতা-কর্মীরা অংশ নেন। সমাবেশে যুবলীগের আহবায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল বলেনে, আওয়ামীলীগের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি ও তাদের দোসররা দেশে সন্ত্রাস-নৈরাজ্যসহ নানা ষড়যন্ত্র করছে। গাজীপুরের যুবলীগ এসব ষড়যন্ত্রকারীদের মোকাবেলা করবে। তাদের সকল সন্ত্রাস-নৈরাজ্য প্রতিহত করতে গাজীপুরের যুবলীগ সর্বদা প্রস্তুত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর