স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের উদ্যোগে রোববার গাজীপুর সিটি করপোরেশনের ৩২ নং ওয়ার্ড জাঝর এলাকায় ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যদের স্মরণে এবং ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
গাজীপুর মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি এম আসাদুল কবীরের সভাপতিত্বে এবং বাসন থানা মৎস্যজীবী লীগের সভাপতি সুলতান আহমেদ মন্ডলের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর ২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ শহিদুল্লাহ মিয়া, গাছা থানা আওয়ামী লীগের সভাপতি এডঃ মহিউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক হাজী মোঃ আহসান হাবিব আদম আলী,গাজীপুর সিটি করপোরেশনের ৩৫ নংওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দীপ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শহিদুল্লাহ, গাছা থানা আওয়ামী লীগ নেতা লিটন মোল্লা, গাছা থানা কৃষক লীগের সভাপতি শাহজালাল তরুণ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিটন,সাংগঠনিক সম্পাদক রাশেদ খোরশেদী, যুবলীগের সভাপতি প্রার্থী মোঃ ইসমাইল হোসেন, গাছা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মোঃ শফিকুল ইসলাম সফিক, যুবলীগ নেতা এম এম সোহেল রানা, ছাত্রলীগ নেতা দ্বীন মোহাম্মদ নিরব প্রমুখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়েছে।