স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে ৪৯নং ওয়ার্ডে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ১ নং বড় বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বড় বাজার পরিচালনা কমিটির সভাপতি ইকবাল হাওলাদার এর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মো: আবুল কালাম এর সঞ্চালনা ও জানে আলমের পরিচালনার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা জাকির হোসেন খোকন, বাজার পরিচালনা কমিটির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সিরাজ, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সেচ্ছাসেবক লীগ নেতা কাজী মনজুর, ৪৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মো: ফারুক আহমেদ ও নবনির্বাচিত কাউন্সিলর মো: আমির হামজা, ৪৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আলহাজ্ব মো: জলিল গাজী, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোক্তার হোসেন খলিফা, যুবলীগ নেতা আক্তার সরকার, শহীদ আহসান উল্লাহ মাষ্টার আদশ পাঠাগারে এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিপ্লব সরদার, ৪৯ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি জুয়েল হোসেন জয়, রোমান দেওয়ান, হায়দার খান, মোস্তফা, সাজ্জাদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীগণ।