স্টাফ রিপোর্টার, গাজীপুর :: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এক দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আজ শনিবার “কালো পতাকা গণ-মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি। বৃষ্টি উপেক্ষা করে শনিবার বিকালে মিছিলটি গাজীপুর জেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে শিববাড়ী মোড়ে গিয়ে শেষ হয়।
গাজীপুর মহানগর বিএনপি’র সভাপতি মোঃ শওকত হোসেন সরকারের সভাপতিত্বে মিছিলের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান। এতে বিশেষ অতিথি ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, অ্যাড.আব্দুস সালাম আজাদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বেনজীর আহম্মেদ টিটো, বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান উদ্দিন সরকার, ডাঃ মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, সরকার শাহ্ নূর ইসলাম রনি প্রমুখ। এসময় বক্তারা, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের দাবি জানান।