সাথী আক্তার, টঙ্গী :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে গতকাল শুক্রবার জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেট হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ৪৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মামুনুর রশীদ টিটুর সভাপতিত্বে এবং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ লুৎফর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের ১নং যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৩নং ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর মোঃ খালেদুর রহমান রাসেল, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন খান, ৪৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোক্তার হোসেন সোহেল, টঙ্গী পূর্বথানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী এসএম মঞ্জুর রনি,পশ্চিম থানা যুবলীগ নেতা ওয়াদুদুর রহমান, যুবলীগ নেতা শরিফ হোসেন, পুবাইল থানা যুবলীগ নেতা সাইফুল্লাহ মোকতাদী নয়ন প্রমুখ। এছাড়াও আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সকল শহীদদের স্মারণে দোয়া, মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।