July 4, 2026, 8:29 pm

টঙ্গীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

Reporter Name
  • আপডেট Thursday, August 17, 2023
  • 266 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের টঙ্গীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের রোগমুক্তি ও কারামুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে দক্ষিণ আউচপাড়া বেপারী বাড়ি এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করে ৫৪নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন। ৫৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশাত মাহমুদ জালালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর। এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সোহেল বেপারী, হাবিবুর রহমান হাবিব, জুয়েল রানা, সেলিম বেপারী, সাগর হোসেন, শামীম বেপারী, আতাউর রহমান আতিক, জসিম উদ্দিন, আবু বক্কর সিদ্দিক, রাতুল ভূইয়া, রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী প্রমুখ।

বক্তারা বলেন, জালিম ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কাছে আমরা আর আমাদের নেত্রীর মুক্তির জন্য আবেদন করবো না। রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী জালিমশাহীর কারাগার থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো। কেন্দ্র ঘোষিত যেকোনো আন্দোলন সংগ্রামের ডাক আসুন না কেন আমাদের সবাইকে একযোগে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর ঘরে বসে থাকার সময় নেই। পরে উপস্থিত সকলের মাঝে তরারুক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর