August 18, 2026, 10:19 pm

টঙ্গীতে পাঁচ ডিম ব্যবসায়িকে জরিমানা

Reporter Name
  • আপডেট Thursday, August 17, 2023
  • 151 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ডিমের বাজার নিয়ন্ত্রণে ডিমের আড়তে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর নতুন বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ না থাকায় ৫ ব্যাবসায়ীর প্রতিজনকে ১০হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছেন গাজীপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় থেকে উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরা পর্যায়ে ১২ টাকা ডিমের মূল্য নির্ধারণ করা হয়েছে। এটি নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে। যারা ডিমের ধার্য এ মূল্য মানবে না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর