নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর :: চাঁদপুরের ছেংগারচর পৌরসভার নবনির্বাচিত মেয়র-কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শপথ বাক্য পাঠ করান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।
এ সময় শপথ গ্রহণ করেছেন ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্যাহ সরকার, সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর সালমা পাটোয়ারী, ২ নম্বর ওয়ার্ডের আকলিমা বেগম এবং ৩ নম্বর ওয়ার্ডের নুরুন নাহার। সাধারণ কাউন্সিলর ১ নম্বর ওয়ার্ডের সবুজ মিয়া, ২ নম্বর ওয়ার্ডের মো. হারিছ খান, ৩ নম্বর ওয়ার্ডের মো. জাহাঙ্গীর আলম, ৪ নম্বর ওয়ার্ডের মো. শাহজালাল মুফতী, ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নান বেপারী, ৬ নম্বর ওয়ার্ডের আমান উল্লাহ সরকার , ৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন, ৮ নম্বর ওয়ার্ডের শাহজাহান মোল্লা ও ৯ নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন।
উল্লেখ্য, গত ১৭ জুলাই অনুষ্ঠিত ছেংগারচর পৌরসভার নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। ২৬ জুলাই নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশনার। আগামী ১২ আগস্ট ছেংগারচর পৌরসভার মেয়র ও কাউন্সিলররা দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা যায়। ছেংগারচর পৌরসভার মেয়র আরিফ উল্যাহ সরকার বলেন, আমি শপথ গ্রহণ করেছি। এবার আমার কাজ হলো জনগণকে সেবা পৌঁছে দেওয়া। আশা করি জনগণকে সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজগুলো করতে পারব।