July 4, 2026, 8:29 pm

তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না : মির্জা আব্বাস

Reporter Name
  • আপডেট Friday, August 11, 2023
  • 110 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হতে দেওয়া যাবে না। বর্তমান অবৈধ সরকার আমাদের শান্তিপূর্ণ সভা-সমাবেশ করার অধিকারও কেড়ে নিয়েছে। পেটোয়া বাহিনী দিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করছে।

আজ শুক্রবার রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরুর আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, এই নির্বাচন কমিশন আমরা মানি না। এরা নিশিরাতের ভোটের সরকার গঠন করেছে। তারা অন্যায় আইন আদেশ মানছে। আপনাদের নির্বাচন করার সাংবিধানিক অধিকার নেই। নিরপেক্ষ সরকারের অধীন ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।এর আগে, গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে সরকার পতনের একদফা দাবিতে ষোষিত গণমিছিলে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম ও আশপাশে জড়ো হন বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর