August 18, 2026, 10:15 pm

বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Thursday, August 10, 2023
  • 115 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ ::  শোকের মাস আগস্টের দশম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা। আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর সমাধিতে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ (এমপি) ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতারা। পরে বঙ্গবন্ধু ও ৭৫ সালের ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুবুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোকন শিকদার, শওকত শাহিন, মাছুদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজউদ্দিন, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, হাবিবুর রহমানসহ ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর