August 18, 2026, 8:24 pm

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা

Reporter Name
  • আপডেট Tuesday, August 8, 2023
  • 152 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর ৯৪তম জন্মদিনে আজ মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কবর জেয়ারত এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শহীদ হন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর